খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে আগামী ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে কনভোকেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
উক্ত সমাবর্তনে অংশগ্রহণের জন্য গ্র্যাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ফি এবং নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, কনোকেশনে অংশগ্রহণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে:
- আন্ডার গ্র্যাজুয়েট: ৪০০০/- টাকা
- গ্র্যাজুয়েট: ৫০০০/- টাকা
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ২০২৬। নির্দিষ্ট সময়ের মধ্যেই অনলাইন বা নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
